বরিশালে দুই মাদ্রাসার অধ্যক্ষসহ তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের সাগরদী আলিয়া মাদ্রাসায় একটি অনুষ্ঠান থেকে গতকাল বৃহস্পতিবার মাদ্রাসার অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল হালিম মাদানি জানান, বিকেলে মাদ্রাসার সাপ্তাহিক সভা চলছিল। সভায় নগরের লুৎফর রহমান মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম ও তাঁর অতিথি ঢাকা থেকে আগত আবদুস সামাদ যোগদান করেন। পুলিশ সভাস্থল থেকে অধ্যক্ষ আশরাফ আলী, আবুল কাসেম ও আবদুস সামাদকে আটক করে থানায় নিয়ে যায়।