বরিশালে দেড় শ বছরের তমালগাছ রক্ষার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের অশ্বিনী কুমার দত্তের বাসভবনের (বর্তমান বরিশাল কলেজ) সামনের দেড় শ বছরের তমালগাছ রক্ষা করার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন। সিটি মেয়র শওকত হোসেন কয়েক মাস আগে গাছ রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে অশ্বিনী দত্তের বাসভবন ভেঙে এখানে বরিশাল কলেজ স্থাপন করা হয়েছে। এই কলেজের সামনেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেড় শ বছরের পুরোনো তমালগাছ। গত বছরের ৪ নভেম্বর প্রথম আলোর ১১তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে তমালতলায় আয়োজিত সুধী সমাবেশ থেকে সিটি মেয়রের কাছে তমালগাছ ও অশ্বিনী দত্তের বাসভবনের সামনের পুকুর সংস্কার ও সংরক্ষণের দাবি জানানো হয়। তখন সিটি মেয়র তমালগাছ ও পুকুর রক্ষার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়েই তিনি তমালগাছের চারদিকে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কাজ শুরু করেছেন। গত ২৮ জানুয়ারি থেকে এই কাজ শুরু হয়। একই সঙ্গে গাছটি সংরক্ষণের জন্য তিনি কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।