বরিশালে ধর্মযাজক ও খ্রিষ্ট ধর্মের অনুসারীরা মুখোমুখি
বরিশাল নগরে গির্জার দুই একর ৫৩ শতাংশ সম্পত্তি বিক্রি করা নিয়ে ধর্মযাজক ও ভক্ত-অনুসারীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। সম্পত্তি বিক্রির পক্ষে ধর্মযাজকদের সংবাদ সমেঞ্চলনস্থলের সমঞ্চুখে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন ভক্ত-অনুসারীরা।গতকাল দুপুর ১২টায় নগরের একটি রেস্তোরাঁয় ধর্মযাজকেরা সংবাদ সমেঞ্চলন করেন। এতে সম্পত্তি বিক্রির পক্ষে যুক্তি দেখাতে গিয়ে তোপের মুখে পড়েন তাঁরা। একই সময় ওই রেস্তোরাঁর বাইরের সড়কে বৃষ্টিতে ভিজে অনুসারীরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি জয়ন্ত অধিকারী বলেন, ‘সংঘের পক্ষে সাধারণ সম্পাদক অসীম কুমার বাড়ৈ ট্রাস্টি হিসেবে বরিশাল চার্চের দুই একর ৫৩ শতাংশ সম্পত্তি অলিম্পিক প্রোপার্টিজ লিমিটেডের কাছে ছয় কোটি টাকায় বিক্রি করেছেন।’ ট্রাস্টি সম্পত্তি বিক্রির নিয়ম না থাকলেও কীভাবে স্থানীয় ভক্ত-অনুসারীদের না জানিয়ে তা বিক্রি করা হয়েছে, জানতে চাইলে তার কোনো সদুত্তর দিতে পারেননি তাঁরা। সাধারণ সম্পাদক অসীম কুমার বাড়ৈকে বিক্রির জন্য দায়িত্ব দেওয়ার পক্ষে কোনো লিখিত কাগজও দেখাতে পারেননি। এদিকে ছয় কোটি টাকায় বিক্রি হলেও দলিলে আট কোটি লেখার কারণ এবং বাকি দুই কোটি টাকা কোথায় জানতে চাইলে জয়ন্ত অধিকারী বলেন, ‘আমরা ছয় কোটি টাকায় বিক্রি করেছি। কেন আট কোটি টাকা লেখা হয়েছে তা বলতে পারব না।’ গির্জার সম্পত্তি বৈধভাবে বিক্রি করলে সন্ত্রাসী-লাঠিয়াল পাঠিয়ে দখল বুঝিয়ে দেওয়ার কারণ কী—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ধর্মযাজকেরা জানান, তাঁরা জমি যে অবস্থায় আছে সে অবস্থায় বিক্রি করেছেন। দখল নিতে তাঁরা কোনো লোক পাঠাননি। অনেক লোক নিয়ে দখল হয়েছে এটা তাঁদের জানা নেই। এদিকে সংবাদ সমেঞ্চলন চলাকালে রেস্তোরাঁর সমঞ্চুখে বান্দ রোডে বৃষ্টি উপেক্ষা করে শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মেরি জনসন প্রথম আলোকে বলেন, ‘আমরা যাঁদের পেছনে উপাসনা করি, যাঁদের শ্রদ্ধা করি, সেই ধর্মযাজকেরা যখন অবৈধ উপায়ে আমাদের সম্পত্তি বিক্রি করতে পারেন, তখন তাঁদের বিরুদ্ধে ধিক্কার ও ঘৃণা জানানো ছাড়া আর কিইবা করার আছে!’ প্রসঙ্গত, নগরের বগুড়া-আলেকান্দা মৌজায় ব্যাপ্টিস্ট মতাবলম্বী খ্রিষ্টান সম্প্রদায়ের প্রায় ২২ একর সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তির মধ্যে একটি গির্জা, একটি বালিকা ও একটি বালক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বাকি সম্পত্তি খ্রিষ্টান নাগরিকেরা ব্যবহার করেন। ১৯৬৯ সালে ব্রিটিশ নাগরিক গর্ডন সডি সব সম্পত্তি একটি ট্রাস্টি দলিল সম্পাদনা করে বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ অ্যাসোসিয়েশনকে ট্রাস্টি নিযুক্ত করেন। ট্রাস্টি দলিলে উল্লেখ করা হয়, এই সম্পত্তি খ্রিষ্টধর্মাবলম্বীদের কল্যাণে ব্যবহার করতে হবে এবং কারও কাছে বেচাকেনা করা যাবে না। সেই নিয়ম অমান্য করে সম্পত্তির একটি অংশ বিক্রি করে ব্যাপ্টিস্ট চার্চ সংঘ। এ নিয়ে ১১ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘বরিশালে গির্জার সম্পত্তি বেদখল!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।