বরিশালে নতুন তিনটি থানার কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মেট্রোপলিটন এলাকায় নতুন তিনটি থানার কার্যক্রম গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এগুলো হলো—বিমানবন্দর, কাউনিয়া ও নৌ-বন্দর থানা। প্রায় চার বছর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করা হলেও এত দিন মেট্রোপলিটন এলাকায় মাত্র একটি থানার কার্যক্রম চলছিল। পুলিশ সূত্র জানায়, কাউনিয়া থানার কার্যক্রম আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে, নৌ-বন্দর থানার কার্যক্রম সাহেবের হাট পুলিশ ফাঁড়িতে এবং বিমানবন্দর থানার কার্যক্রম গড়িয়াড় পাড় এলাকার একটি ভাড়া বাড়িতে পরিচালিত হবে।