বরিশালে নদীভাঙনে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আড়িয়াল খাঁ নদের ভাঙনে নিখোঁজ হওয়া মো. আনোয়ার হোসেনের (৪২) লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় নদীভাঙন থেকে বসতঘর রক্ষা করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন আনোয়ার। নদীতে অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায়নি।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুরে নদীর লঞ্চঘাট এলাকার পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি নিখোঁজ আনোয়ারের বলে শনাক্ত করেন।