বরিশালে নিখোঁজ ইউপি সদস্যের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ছয় দিন পর বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদ উদ্দিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টায় বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ড বরেরভিটা নামক স্থানসংলগ্ন কালিজিরা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ৪ ডিসেম্বর সন্ধ্যায় ফরিদ উদ্দিন নিখোঁজ হন। পরদিন এ বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে স্থানীয় লোকজন কালিজিরা নদীতে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। দুপুর ১২টায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।জাগুয়া ইউপির চেয়ারম্যান মোস্তফা চৌধুরী্রজানান, ফরিদ উদ্দিন জাগুয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক কারণ বা পারিবারিক শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।