বরিশালে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলায় নিজের ঘর থেকে গতকাল বৃহস্পতিবার ইমরান হোসেন (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন জানায়, ইমরানের বাবা মাইনুল সিকদারের দ্বিতীয় বিয়ের পর থেকেই নানাবাড়ি এলাকা উজিরপুরের আদর্শ গ্রামে বাস করতেন তিনি। পেশায় রাজমিস্ত্রি ইমরান উপজেলা সদরের প্রশিকা ভবনসংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতেন। ঈদের দিন মামার বাড়িতে খাওয়াদাওয়া শেষে নিজের ভাড়া ঘরে ফেরেন। এরপর গতকাল ঘরটি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা দুপুরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ইমরানের লাশ উদ্ধার করে।