বরিশালে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ আমদানি, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিতরণের দায়ে বরিশাল ও ভোলা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী হাকিম মো. কামরুজ্জামান ও তানিয়া আফরোজের নেতৃত্বে গতকাল সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে শহরের বাজার রোড ও পোর্ট রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।