বরিশালে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রি, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে বরিশালের ৩০টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে বরিশালের পরিবেশ অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দও করা হয়। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার বরিশাল জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। বুধবার শহরের চৌমাথা বাজার এলাকার ১৭টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা এবং গতকাল সাগরদিবাজার এলাকার ১৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস, উপপরিচালক খোন্দকার মো. ফজলুল হক, সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ ছাড়া র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।