বরিশালে পত্রিকা বিলি করেননি হকাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দৈনিকগুলো গতকাল শুক্রবার বরিশালে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোয় হকাররা একটি পত্রিকা ছাড়া অন্যগুলো বিলি করেননি। এই ঘটনায় বরিশালের তিন এজেন্ট ও স্থানীয় সাংবাদিকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।এই ঘটনার প্রতিবাদে আলম নিউজ এজেন্সির মালিক মো. আলম সিকদার, রকি নিউজ এজেন্সির মালিক মো. দুলাল হোসেন এবং এম রহমান নিউজ এজেন্সির প্রতিনিধি মো. জাকির হোসেন গতকাল দুপুর ১২টার দিকে বিভিন্ন জাতীয় দৈনিকের কর্মীদের সঙ্গে প্রথম আলোর বরিশাল আঞ্চলিক কার্যালয়ে জরুরি বৈঠক করেন।এ সময় দৈনিক সমকাল-এর ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জি, যুগান্তর-এর ব্যুরোপ্রধান আকতার ফারুক, আমার দেশ-এর ব্যুরোপ্রধান জি এম বাবর আলী, কালের কণ্ঠ-এর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম, প্রথম আলোর বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় এজেন্টদের পক্ষ থেকে বলা হয়, নগরে তাঁদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে পত্রিকা বিক্রির ব্যবস্থা করা হবে। তবে নগরের বাইরে অন্য জেলাগুলোতে আগের নিয়মেই পত্রিকা সরবরাহ অব্যাহত থাকবে।জাতীয় দৈনিকগুলো বরিশালে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা নেওয়ার জন্য পত্রিকাগুলোর ঢাকা কার্যালয়ের কাছে অনুরোধ জানানো হয়।বরিশাল হকার্স সমিতির সভাপতি মো. বাদল গতকাল সকালে প্রথম আলোকে বলেন, ‘আটটার মধ্যে পত্রিকাগুলো বরিশালে না পৌঁছালে হকারদের বিলি করতে সমস্যা হয়। বিষয়টি জানিয়ে তিন এজেন্টকে আমরা চিঠি দিয়েছিলাম। আমরা তাঁদের স্পষ্ট করে বলে আসছি, আটটার পর বরিশালে পত্রিকা পৌঁছালে হকাররা বিলি করবেন না। গতকাল নির্ধারিত সময়ের অনেক পরে পত্রিকা আসে। এ কারণে পত্রিকাগুলো বিলি করা থেকে হকাররা বিরত থাকেন।’এম রহমান নিউজ এজেন্সির প্রতিনিধি মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে প্রথম আলো পৌঁছায় নয়টা ২০ মিনিটে। যুগান্তর আটটার দিকে। অন্য পত্রিকাগুলো আসে নয়টার দিকে। অন্যান্য দিন বেশির ভাগ পত্রিকা সাড়ে আটটার মধ্যে তাঁদের কাছে পৌঁছায়।