বরিশালে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ তালুকদার মো. ইউনুসের উপস্থিতিতে জেলা ও বিভাগীয় প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে গতকাল দুপুর একটায় ওই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান বলেন, ‘সড়ক সংস্কারের দাবি শুধু পরিবহন মালিকদের নয়, এ দাবি সবার। সাংসদ তালুকদার মো. ইউনুসের উপস্থিতিতে দ্রুত সড়ক সংস্কার করার আশ্বাস দেওয়ায় পরিবহন মালিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।’পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ‘আগামীকাল (আজ বুধবার) থেকে সড়ক সংস্কারের কাজ শুরু হবে এমন আশ্বাস পাওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। তবে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার না হলে আমরা আবার ধর্মঘটে যাব।’