বরিশালে পরীক্ষার সময়সূচি পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আবারও দুই দিনের হরতাল ডাকায় বরিশাল জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববারের নির্ধারিত পরীক্ষা নেওয়া হবে আগামী শুক্রবার।বরিশাল জিলা স্কুল এবং সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেন। নতুন সময়সূচি অনুযায়ী প্রভাতি শাখার শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে শুক্রবার সকাল নয়টায়, শেষ হবে দুপুর ১২টায়। দিবা শাখার পরীক্ষা শুরু হবে একই দিন বেলা আড়াইটায়, শেষ হবে বিকেল সাড়ে পাঁচটায়।বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস আলী হাওলাদার এবং বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, হরতালের দিনে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা বিপাকে পড়বে। তাই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।