বরিশালে পরীক্ষার হলে ঢুকে উত্তরপত্র ছিঁড়ে ফেলেছে ছাত্রলীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে সরকারি বাকেরগঞ্জ কলেজে গতকাল রোববার পরীক্ষার হলে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে পরীক্ষার্থীদের হল থেকে বের করে দেয়। পরে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে।অভিযোগ উঠেছে, কলেজের দরিদ্র তহবিলের টাকা বরাদ্দের দায়িত্ব চেয়ে না পাওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালান। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, গতকাল কলেজে একাদশ শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা চলছিল। বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মহিতুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী পরীক্ষার কক্ষে ঢুকে পরীক্ষার্থীদের উত্তরপত্র ছিঁড়ে ফেলেন। সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের চড়-থাপড় মেরে কক্ষ থেকে বের করে দেন।শেখ মহিতুল ইসলাম জানান, কলেজের ফরম পূরণে অর্থ কমানোর জন্য সাধারণ ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে। তবে খাতা ছেঁড়া বা কলেজে ভাঙচুর চালানো হয়নি।