বরিশালে পানি শোধনাগার নির্মাণকাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পানি পরিশোধনাগার স্থাপনকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে এ শোধনাগার স্থাপন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।গত বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় বেলতলায় ছয় একর জমি নিয়ে নির্মিত প্লান্টের কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এটি নির্মাণ করতে খচর হবে ১৯ কোটি ২১ লাখ টাকা। আগামী এক বছর তিন মাসের মধ্যে নির্মাণকাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কীর্তনখোলা নদীর পানি পরিশোধন করে নগরবাসীর পানির সমস্যার সমাধনকল্পে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণকাজ শেষ হলে প্রতিদিন এক কোটি ৬০ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানানো হয়।