বরিশালে পাসের হারে সেরা পিরোজপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা। এ নিয়ে টানা তিনবার শীর্ষস্থানে রয়েছে এই জেলা। পিছিয়ে রয়েছে পটুয়াখালী জেলা।চলতি বছরে পিরোজপুর জেলার ২২৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে নয় হাজার ৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে আট হাজার ১২৯ জন। পাসের হার ৮৯ দশমিক ৮৯। জিপিএ-৫ পেয়েছে ৩৭৬ জন। দ্বিতীয় স্থানে বরিশাল জেলা। এখানে ৩৭৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২০ হাজার ৪১০ জন। পাসের হার ৮৯ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩০৩ জন।তৃতীয় ভোলা জেলায় পাসের হার ৮৭ দশমিক ৩৪। জেলার ১৪৬ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাত হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ছয় হাজার ৮০৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন। চতুর্থ স্থানে বরগুনা জেলা। এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৯৬। এখানে ১৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয় হাজার ৪৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে পাঁচ হাজার ৪১১ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১০ জন। পঞ্চম স্থানে থাকা ঝালকাঠি জেলায় পাসের হার ৮৩ দশমিক ৬৩। এ জেলার ১৫৫টি বিদ্যালয় থেকে ছয় হাজার ৬০৩ জন অংশ নিয়ে পাঁচ হাজার ৫২২ জন পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন। ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলায় পাসের হার ৮৩ দশমিক ৯। এ জেলায় ২৩২টি বিদ্যালয় থেকে ১০ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এ জেলা থেকে পাস করেছে আট হাজার ৮৩৮ জন।