বরিশালে পুলিশ কর্মকর্তার বাসভবনে ডাকাতি ২টি অস্ত্র লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় শুক্রবার গভীর রাতে বঙ্গভবনে কর্মরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক নেছারউদ্দিনের বাসভবনে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাসা থেকে দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও স্বর্ণালংকারসহ অর্থ লুট করে নিয়ে যায়। সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে ছয়-সাতজনের একটি ডাকাতদল পুলিশ পরিদর্শক নেছারউদ্দিনের তিন তলা ভবনের দোতলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর আলমারির চাবি নিয়ে সেখান থেকে একটি লাইসেন্সধারী পাকিস্তানি বন্দুক ও একটি স্কটল্যান্ডের রিভলবার, ১২ রাউন্ড গুলি, ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নেছারউদ্দিনের ছেলে আমিনুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করেছেন।