বরিশালে প্রকৌশলীদের বিভাগীয় কর্মশালা সম্পন্ন
ভূমিকম্প ঝুঁকি ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থাপনা নির্মাণে পরিবর্তন আনতে হবে। আর এ জন্য দ্রুত বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি (বিবিআরএ) গঠন করা হচ্ছে। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার বরিশালে প্রকৌশলীদের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের (বিএনবিসি) আয়োজক।
নগরের বিডিএস সম্মেলনকক্ষে আয়োজিত এ কর্মশালায় বক্তারা বলেন, এখন আর যেনতেনভাবে ভবন নির্মাণ করলে চলবে না। ১৯৯৩ সালের বিল্ডিং কোডে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। হালনাগাদ বিল্ডিং কোডে ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তনের বিষয়টি সংযুক্ত করা হয়েছে। দেশের উন্নয়নে অবকাঠামো নির্মাণে জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্প সহনীয় বিষয়টি লক্ষ্য রেখে নকশা করতে হবে। আর এ জন্য দরকার একটি জাতীয় ভবন নির্মাণ কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। বাংলাদেশ প্রেক্ষিতে দ্রুতই বিবিআরএ গঠন করা হচ্ছে। তারা সারা দেশের অবকাঠামো নির্মাণে স্থায়ী ভিত গড়তে সহায়তা দেবে। একই সঙ্গে বিল্ডিং কোড মেনে অবকাঠামো নির্মাণের বিষয়ে নজরদারি করবে।
প্রকৌশলীরা বিভিন্ন সুপারিশও করেন। যা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় উপস্থাপন করা হবে।