বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির আয়োজনে চেঞ্জ দ্য গেম রোড শো গতকাল রোববার বরিশালে অনুষ্ঠিত হয়েছে।প্রথম দিনে গতকাল সকালে বরিশাল ব্রজমোহন কলেজ ও বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে খেলায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ৬০ জন। তাঁদের মধ্যে দুজন পেয়েছেন ঢাকা যাওয়ার টিকিট।বেলা সাড়ে ১১টায় ব্রজমোহন কলেজে আনুষ্ঠানিকভাবে রোড শোর উদ্বোধন করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শচীন কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক এস এ কাইউমউদ্দিন ও সহযোগী অধ্যাপক শাহ শাজেদা। এর পরপরই শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা।প্রথম পর্বের খেলায় প্রথম স্থান লাভ করেন মো. ইমরান, দ্বিতীয় মো. সাকিল হোসেন ও তৃতীয় হন সন্দ্বীপ। দ্বিতীয় পর্বে প্রথম হন মো. মাহবুব হোসেন, দ্বিতীয় মো. আরিফ হোসেন এবং তৃতীয় হন মো. আদিব হোসেন। ব্রজমোহন কলেজে সর্বোচ্চ রান করে ঢাকা যাওয়ার টিকিট পান মাওলা মাহবুব। পুরস্কার বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভা বরিশালের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ। ব্রজমোহন কলেজে ৪০ জনকে পুরস্কৃত করা হয়।বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় প্রথম হন মো. সুজন, দ্বিতীয় মো. আরিফুর রহমান ও তৃতীয় হন রোমান হোসেন। পুরস্কার বিতরণ করেন ট্রান্সকম বেভারেজের বরিশালের প্রতিনিধি ফরিদ আহম্মেদ। বিকেলে পুরস্কার পান মোট ২০ জন। তাঁদের মধ্যে মো. সুজন সর্বোচ্চ রান করে ঢাকা যাওয়ার টিকিট পান।গেম শো পরিচালনা করেন সৌরভ খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. মেজবাহউদ্দিন, মাহতাব হোসেন, মো. আবদুল্লাহ, তন্ময় কুমার নাথ, ওয়াসিম, প্রথম আলো বন্ধুসভা বরিশালের বন্ধু লিটন দাস, ইসরাত জাহানসহ বন্ধুসভার বন্ধুরা।আজ সোমবার সকাল নয়টায় অমৃতলাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণ ও বিকেল চারটায় রূপাতলী বাসস্ট্যান্ডে একইভাবে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতামূলক এই আয়োজন।