বরিশালে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বাংলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে বইয়ের আড়ং (মেলা)। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় নগরের অশ্বিনী কুমার হলে নয় দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী প্রমুখ। মেলায় পাঠকদের জন্য মূল্য ছাড় রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।