বরিশালে বাস ডিপোতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে জামায়াত-শিবিরের কর্মীরা সিটি বাসের ডিপোতে আগুন দিয়েছেন। এতে তিনটি বাস পুড়ে যায়। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ভোরে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে সিঅ্যান্ডবি রোডে সিটি বাসের ডিপোতে আগুন দেন। এতে দুটি বাস পুরোপুরি এবং আরেকটি বাস আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে ও ছয়টি ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে।

বরিশাল ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা মো. হাসিবুর রহমান জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।