প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের অভ্যন্তরীণ পথে গতকাল বুধবার থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। বাস আটক করার প্রতিবাদের অজুহাতে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল তিনটায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর-সংলগ্ন রামপট্টি এলাকায় বরিশাল জেলা শ্রমিক ইউনিয়নের একটি বাসের ধাক্কায় লবণবোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করে। এরপর বাসশ্রমিকেরা ওই ধর্মঘটের ডাক দেন। বরিশাল অফিস।