বরিশালে বিএনপির দুই নেতা অনড়
বিএনপির বরিশাল জেলার সভাপতি আহসান হাবিব ও সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক অনড়। বরিশাল সিটি করপোরেশন নির্বাচন থেকে তাঁরা কেউ সরে দাঁড়াবেন না।
দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি নির্বাচনে প্রার্থী ঠিক করতে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৈঠক হয়। মেয়র প্রার্থী বিএনপির তিন নেতা আহসান হাবিব, এবায়দুল হক ও কামরুল আহসানের সঙ্গে রাত ১১টা পর্যন্ত বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগরের সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার, সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বর্তমান সাধারণ সম্পাদক বিলকিস জাহানসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী এবায়দুল হক প্রথম আলোকে বলেন, ‘দলে আমার কোনো পদ নেই। তবে আমি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী। তাই দলের সমর্থন চেয়েছিলাম। দল সমর্থন না দিলেও আমি নির্বাচন করব।’
মজিবর রহমান প্রথম আলোকে বলেন, দলের তিনজন নেতা প্রার্থী হয়েছেন। দল থেকে একজন যাতে নির্বাচন করে, সে জন্য বৈঠক হয়েছে। আহসান হাবিবকে দল এখনো প্রার্থী ঘোষণা বা সমর্থন দেয়নি।
নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দল আহসান হাবিবকে এখনো সমর্থন দেয়নি। বৈঠকে খন্দকার মোশাররফ ছিলেন। একজন প্রার্থীর হয়ে কাজ করতে তিনজনকে অনুরোধ করা হয়েছে।
অবশ্য আহসান হাবিব দাবি করেন, ‘দল আমার প্রতি সমর্থন জানিয়েছে। দলীয় পদে থেকে, নাকি পদত্যাগ করে নির্বাচন করব, তা এখনো ঠিক করা হয়নি