প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণের টিন আত্মসাৎ মামলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান ও সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম আদালতে হাজিরা দিয়েছেন।বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতে তাঁরা গতকাল সোমবার ওই হাজিরা দেন। আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় আদালত তাঁদের জামিন বহাল রাখার আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে গৃহনির্মাণের জন্য বরাদ্ধ করা ২০০ বান্ডিল টিনের ১০০ বান্ডিল আত্মসাতের ঘটনায় ২০০৭ সালের ১৩ জুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ৩০৯টি টিন হাফিজ ইব্রাহিমের নামে প্রতিষ্ঠিত মহাবিদ্যালয় থেকে উদ্ধার করে। এ ঘটনায় সেদিনই বোরহানউদ্দিন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকিরউদ্দিন স্থানীয় থানায় একটি মামলা করেন। তিনি হাফিজ ইব্রাহিম ও মহাবিদ্যালয়টির অধ্যক্ষ এস এম গজনবীকে আসামি করে মামলাটি করেন।