বরিশালে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদার্থ, গণিত, জীববিজ্ঞান, রসায়ন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে গতকাল শুক্রবার বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান উৎসব। অ্যাডো সায়েন্স ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো বরিশালে এ উৎসবের আয়োজন করা হয়।
শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টায় বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।
প্রথমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বক্তৃতা হয়। শেষে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতামূলক পরীক্ষা। এরপর শিক্ষার্থীদের জন্য ছিল উন্মুক্ত প্রশ্নোত্তরের পর্ব। শিক্ষার্থীদের উদ্দীপনামূলক প্রশ্নের উত্তর দেন বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং অনুষ্ঠানে আসা অতিথিরা। বেলা দুইটায় চারটি ক্যাটাগরিতে বিজয়ী ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে দেওয়া বিজ্ঞান বক্স।