বরিশালে বিজয় দিবসে ছিন্নমূল শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে ছিন্নমূল শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে রংপেনসিল ইয়ুথ অ্যাসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সহযোগিতায় ছিলেন লাভ ফর ফ্রেন্ডস।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে নগরীর কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনির চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।
কোরআন তিলাওয়াত ও জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ ছাড়া দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশন করে পথশিশুরা। শেষে খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

রংপেনসিল ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি শাওন অরন্যের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি ও বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, দৈনিক বাংলাদেশের আলোর বরিশাল ব্যুরো প্রধান এইচ আর হীরা, লাভ ফর ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা আরেফিন পারভেজ, সাংবাদিক মেহেদী হাসান মল্লিক। আরও উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সেক্রেটারি মো. আবুল কালাম, সাংবাদিক মাহবুব শুভ, মাহমুদ হাসান, নুসরাত জাহান, আনিকা রহমান, শারমিন খান শাহজাদী, রুমা আক্তার, সুমাইয়া আক্তার, খুশবু আক্তার, নাজিফা, আরিফা প্রমুখ।