বরিশালে বিদ্যুৎ না পাওয়ায় হামলা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের আমানতগঞ্জ বিদ্যুতের কার্যালয়ে গত মঙ্গলবার রাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। এ সময় তাঁরা কার্যালয়ের সমঞ্চুখ সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ সৃষ্টি করেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অবশ্য পরে তাঁকে স্থানীয় কাউন্সিলরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এলাকার বিদ্যুতের গ্রাহকেরা জানান, ৯ জুলাই থেকে আমানতগঞ্জ এলাকার একটি অংশে বিদ্যুতের বিভ্রাট দেখা দেয়। সেই থেকে গত মঙ্গলবার রাত পর্যন্ত সংযোগ দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিদ্যুৎ বিভাগ জানায়, আমানতগঞ্জ এলাকার একটি ট্রান্সফরমার ৯ জুলাই বিকল হয়ে বড় একটি অংশে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত মঙ্গলবার ট্রান্সফরমার সচল করার চেষ্টা করেও তা সচল করা সম্ভব হয়নি। সন্ধ্যার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আমানতগঞ্জ বিদ্যুৎ অফিসের দেয়াল ও জানালার কাঁচ ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ সময় মো. বাহদুর শাহ নামে একজনকে আটক করে। বরিশাল বিদ্যুৎ বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী এ টি এম তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সকাল ১০টায় ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। হামলার ব্যাপারে একটি লিখিত এজাহার দেওয়া হবে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদুজ্জামান বলেন, আটক ব্যক্তিকে স্থানীয় কাউন্সিলরের জিমঞ্চায় ছেড়ে দেওয়া হয়েছে।