প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রমাংসু বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷ এদিকে মাদারীপুরের কালকিনিতে ইজিবাইকের চাপায় মারা গেছেন মরিয়ম বেগম (৪৫) নামের এক নারী৷ গতকাল রোববার এ দুর্ঘটনা দুটি ঘটে৷
প্রমাংসু বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের টিয়াখালী মহল্লার বাসিন্দা৷ পেশায় বিমাকর্মী প্রমাংসু সকাল নয়টায় সিঅ্যান্ডবি সড়কের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন৷ এ সময় একটি ট্রাকের ধাক্কায় তিনি পড়ে গেলে ট্রাকটি তাঁর ওপর দিয়ে চলে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে গতকাল দুপুরে কালকিনির ডাসার থানার ‘মাইজপাড়া-পাথুরিয়ারপাড়’ সড়কের রেইনট্রিতলায় ইজিবাইকের চাপায় ঘটনাস্থলেই মরিয়ম বেগম নিহত হন৷ রাস্তা পার হওয়ার সময় ওই ইজিবাইকটি তাঁকে চাপা দেয়৷ মরিয়ম মাইজপাড়া গ্রামের সাইদুল আকনের স্ত্রী।