বরিশালে বিলুপ্তপ্রায় তক্ষকের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিলুপ্তপ্রায় একটি তক্ষকের (গ্যাকো) সন্ধান পাওয়া গেছে। নগরের একটি বাড়িতে তক্ষকটি কয়েক দিন ধরে ঘোরাফেরা করছিল। গতকাল সোমবার দুপুরে বন বিভাগের কর্মীরা সেটি উদ্ধার করেন।

নগরের বাজার রোডের বাসিন্দা জাহিদ হোসেন তক্ষকটি দেখে বন বিভাগের কর্মীদের খবর দেন। তিনি বলেন, ‘১৫ দিন আগে প্রথম তক্ষকটিকে বাড়ির ছাদে দেখতে পাই। গত রোববার সারা রাত শোয়ার ঘরের ড্রেসিং টেবিলের ফাঁকে অবস্থান নেয় তক্ষকটি। গতকাল বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানালে তাঁরা সেটি ধরে নিয়ে যান।’

নগরের সিটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক বিলকিস বানু বেগম বলেন, তক্ষক এখন বিলুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে একটি। এটা সরীসৃপ প্রজাতির প্রাণী।

বিভাগীয় বন কর্মকর্তা মো. গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, ‘তক্ষক অনেক দামি প্রাণী। একটা চক্র তক্ষক ধরে পাচার করছে এমন নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য চালু আছে। বাস্তবে এর সত্যতা পাওয়া যায়নি। তবে এটি একটি বিলুপ্তপ্রায় প্রাণী। তক্ষক ধরা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। গতকাল নগরের এক বাড়ি থেকে একটি তক্ষক ধরে এনে আমাদের নিজস্ব বনে ছেড়ে দিয়েছি।’