বরিশালে বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ডেইলি স্টার এবং র‌্যাংগস তোশিবার উদ্যোগে ছয় পর্বের বিশ্বকাপ কুইজের প্রথম পর্বের প্রথম ড্র গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিকেল পাঁচটায় ব্রজমোহন কলেজ অডিটরিয়ামে দর্শকদের উপস্থিতিতে এই ড্র অনুষ্ঠিত হয়।১৯ মে থেকে ডেইলি স্টারে প্রকাশিত কুইজের কুপন সঠিকভাবে পূরণ করে যাঁরা পাঠিয়েছেন, তাঁদের মধ্য থেকে বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে গতকাল ড্র অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একটি করে ফ্রি কুপন সরবরাহ করা হয়। ওই কুপন থেকে তাৎক্ষণিক ড্র-এর মাধ্যমে চারজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ফুটবল তারকা জাকারিয়া পিন্টু। অন্যান্যের মধ্যে ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, র‌্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমি হোসেন, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস, ডেইলি স্টারের ইভেন্ট অ্যান্ড প্রোডাকশন ম্যানেজার সেলিম শামসুল হুদা চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার আবু মাসুদ বুলবুল উপস্থিত ছিলেন।