বরিশালে মন্দিরের জমি দখলের চেষ্টা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের সদর রোডসংলগ্ন একটি মন্দিরের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে।মন্দির কমিটির ভাষ্যমতে, বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান ওরফে মিলন সশস্ত্র লোকজন নিয়ে চার্চ ওয়ার্ড পূজা মন্দিরের সম্পত্তি দখল করতে আসেন। এ সময় তাঁরা মন্দিরসংলগ্ন সব বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে মন্দিরের জমিতে ঘর নির্মাণ করতে থাকেন।বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন মুঠোফোনে থানাকে জানান। একপর্যায়ে মন্দির কমিটির পক্ষ থেকে ঘটনাটি সিটি মেয়র শওকত হোসেনকে জানানো হলে তিনি ভোর সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।আনিসুর রহমান বলেন, ‘১৯৯৮ সালে ওই সম্পত্তি আমি কিনেছি। দীর্ঘদিন এ নিয়ে মামলা চলছিল। দুটি মামলায় মন্দির কর্তৃপক্ষ জিতেছে। আমরা আরও একটি মামলা করেছি। আমাদের কেনা সম্পত্তিতে আমরা ঘর তুলেছিলাম।’