বরিশালে মহাসড়কে অবৈধ যান বন্ধে ধর্মঘটের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়ক থেকে অবৈধ যানবাহন তুলে নিতে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তা শেষ হচ্ছে কাল ৩ নভেম্বর, মঙ্গলবার। বরিশাল জেলার পরিবহন মালিক-শ্রমিকেরা হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে উদ্যোগ না নিলে ৮ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন তাঁরা।
শনিবার রাতে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের সম্মেলন কক্ষে বরিশাল জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথ সভা করে। সেখানেই এ ঘোষণা দেয়।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আফতাব হোসেন বলেন, মহাসড়ক থেকে অবৈধ যানবাহন অপসারণের দাবি জানানো হলেও প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না। এ ব্যাপারে গত ২০ অক্টোবর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। তাতে বলা হয়েছে, ৩ নভেম্বরের মধ্যে উদ্যোগ নেওয়া না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন মালিক-শ্রমিকেরা।
সভায় বক্তারা বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও বরিশাল-ঢাকা মহাসড়কসহ অন্যান্য সড়কে ইজিবাইক, মাহিন্দ্রা, টমটম, ভটভটি চলাচল করছে।