বরিশালে মালবাহী জাহাজডুবি নিখোঁজ ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুটি মালবাহী জাহাজের (কার্গো) মধ্যে সংঘর্ষে একটি ডুবে গেছে এবং এর চারজন কর্মচারী নিখোঁজ হয়েছেন।জানা গেছে, মেঘনার কালীগঞ্জ এলাকার লাল বয়া এলাকায় চট্টগ্রাম থেকে তেল নিয়ে আসা কার্গো এম ভি রাইদার ও ক্লিংকারবোঝাই এম ভি ওয়াইসিংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে এম ভি ওয়াইসিংয়ের তলা ফেটে ডুবে যায়।ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো. মামুন জানান, নিখোঁজ ব্যক্তিরা হলেন: বাকেরগঞ্জের বাসিন্দা সুকানি মো. কবির হোসেন (৩৫) ও লস্কর মো. শাহে আলম (২৮) এবং সন্দ্বীপের বাসিন্দা লস্কর মো. সানাউল্লাহ (৩০) ও মো. মাসুদ (২৬)।মেহেন্দিগঞ্জ থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী জানান, এ ঘটনায় মামলা হয়েছে।