বরিশালে মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি গতকাল শনিবার জেলা আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়েছে।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিকেল পাঁচটায় ওই আলোচনা সভা হয়। এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে আবার পাকিস্তানি মানসিকতায় ফিরিয়ে নেওয়া হয়েছিল। একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে দেশের একটি চক্র ওই হত্যাকাণ্ড ঘটায়।
জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি আনিস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুস। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, তপন চক্রবর্তী, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি খান আলতাফ হোসেন প্রমুখ।