প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের যুক্তিবিদ্যা প্রথম পত্রের বহুনির্বাচনি ক, খ, গ ও ঘ সেট প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ শাহ্ আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বরগুনার বামনা ডিগ্রি কলেজ কেন্দ্রের সচিব ও কলেজ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এবং হল সুপার সহকারী অধ্যক্ষ কবিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, বামনা ডিগ্রি কলেজ কেন্দ্রে গত ২৪ এপ্রিল এইচএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয়ের পরীক্ষায় ভুলক্রমে যুক্তিবিদ্যার প্রশ্নপত্র বিতরণ করা হয়। বিষয়টি ধরা পড়লে বিতরণ করা প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে পরীক্ষার্থীদের অর্থনীতির প্রশ্নপত্র দেওয়া হয়।