বরিশালে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের হিজলা উপজেলায় সফিক হাওলাদার (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। পরিবারের অভিযোগ, স্থানীয় কুট্টি ডাকাতের লোক তাঁকে ডেকে নিয়ে হত্যা করেছে। আর পুলিশের দাবি কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সফিক গোবিন্দপুর গ্রামের হাফেজ হাওলাদারের ছেলে ও পেশায় ভ্যানচালক। পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে গুয়াবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাড়ির ১০০ গজ দূরে বাউশিয়া খালের পাড় থেকে সফিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।সফিকের মা চন্দ্রবান বিবি জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে একই এলাকার জুয়েল মোল্লা নামের এক ব্যক্তি সফিককে ঘর থেকে ডেকে নিয়ে যান। সকালে বাড়ির সামনে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়। হিজলা থানার ওসি শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ব্যাপারে নিহতের মা চন্দ্রবান বিবি বাদী হয়ে মামলা করেছেন।