বরিশালে যুবদল নেতাকে অপহরণের পর নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ওয়ার্ড যুবদলের নেতা আনিসুর রহমানকে গত মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় একটি ইটভাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। বরিশাল বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছে, বাবুগঞ্জ উপজেলার ‘সুপার ব্রিকস’ নামের একটি ইটভাটা থেকে সকালে যুবদলের নেতা আনিসুরকে (৪২) উদ্ধার করা হয়েছে। নির্যাতন চালিয়ে তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ইটভাটার কর্মচারী ইউসুফ আলী, মো. হানিফ, মো. শুক্কুর ও আবদুল হালিম খানকে আটক করেছে।চিকিৎসাধীন আনিসুর রহমান জানান, বাকলার মোড় এলাকার সৈয়দ কায়সার মিয়ার ছেলে ভুট্টো, বাজার রোড এলাকার নাইয়া বশির, লাইন রোড এলাকার জাফর ও কাটপট্টি এলাকার মুন্না তাঁকে প্রাইভেট কারে তুলে নেন। পরে তাঁরা সুপার ব্রিকসে নিয়ে নির্যাতন করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।ভুট্টোর মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ কেটে দেন।