বরিশালে যুবলীগের সভায় বাগ্বিতণ্ডা
বরিশালে মহানগর যুবলীগের একটি বৈঠকে দুই নেতার মধ্যে বাগিবতণ্ডা হয়েছে। গত শনিবার রাতে মহানগর যুবলীগের আহ্বায়কের কার্যালয়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে ৪ নভেম্বর মহানগর যুবলীগের ছয়জনকে বহিষ্কার করা হয়। এই ছয়জনের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে শনিবার রাত আটটায় মহানগর যুবলীগের আহ্বায়কের ব্যক্তিগত কার্যালয়ে সভা আয়োজন করা হয়। ওই সভায় রাত নয়টায় বহিষ্কার হওয়া ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেজবাহউদ্দিন দীপু ও জেলা যুবলীগের সদস্য সাইফুল্লাহ লাবু উপস্থিত হন।এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহউদ্দিন জুয়েল তাঁদের সেখান থেকে চলে যেতে বলেন। এতে দীপুর সঙ্গে জুয়েলের কথাকাটাকাটি শুরু হলে হট্টগোল বেধে যায়।যুবলীগের নেতা মেজবাহউদ্দিন জুয়েল বলেন, ‘সভার একপর্যায়ে সাইফুল্লাহ লাবু ও আওয়ামী লীগের নেতা মেজবাহউদ্দিন দীপু উপস্থিত হন। তখন আমি তাঁদের সভায় না থাকার জন্য অনুরোধ করি। এ সময় দীপু অকথ্য ভাষায় আমাকে গালাগাল দেন। তখন কথাকাটাকটি হয়; তবে কোনো হট্টগোল বাধেনি।’এ বিষয়ে আওয়ামী লীগের নেতা মেজবাহউদ্দিন দীপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম বলেন, ‘বহিষ্কারের বিষয়ে আলোচনার জন্য ১০-১৫ জন সদস্য নিয়ে একটি সভায় বসেছিলাম। ওই সময় লাবু ও দীপু উপস্থিত হলে তাঁদের চলে যেতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ ঘটনায় বাগিবতণ্ডা হলে উপস্থিত সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’