বরিশালে রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ কর্মশালা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদীপ প্রজ্বালন ও শতাধিক শিক্ষার্থীর কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের মধ্য দিয়ে বরিশালে গতকাল শুক্রবার দুই দিনের রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।গতকাল সকাল ১০টায় নগরের সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রবীণ গণসংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন। প্রদীপ প্রজ্বালন করেন নাট্যব্যক্তিত্ব এস আলী মোহাম্মদ। রবীবন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল জেলা শাখা ওই কর্মশালার আয়োজন করে।