বরিশালে রাফির হত্যাকারীদের শাস্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী শামির রাফির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। গতকাল বুধবার দুপুরে বরিশাল জিলা স্কুলের সামনের সড়কে বিক্ষোভ প্রদর্শন করে তারা। কর্মসূচিতে সহপাঠীরা অভিযোগ করে, একজন মেধাবী শিক্ষার্থীকে প্রকাশ্য জনসমক্ষে পিটিয়ে হত্যা করা হলো। আর সেই আসামিদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। তাহলে তাদের নিরাপত্তা কে দেবে। এরই মধ্যে হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। গত ৫ এপ্রিল ক্রিকেট খেলার সময় বাগিবতণ্ডাকে কেন্দ্র করে পরদিন বিকেলে নগরের বাংলাবাজারে জনসমক্ষে চিহ্নিত সন্ত্রাসীরা শামির রাফিকে পিটিয়ে হত্যা করে।