বরিশালে লঞ্চের ধাক্কায় দুটি পন্টুন ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নৌবন্দরে গতকাল রোববার একটি লঞ্চের ধাক্কায় নতুন করে স্থাপিত দুটি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় একজন উপসচিবকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে।এদিকে পন্টুন ভেঙে যাওয়ায় এবং তা মেরামত করতে কয়েক দিনের জন্য লঞ্চঘাট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মূল ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ঘাট সরিয়ে নেওয়া হবে।বরিশাল নৌবন্দর সূত্রে জানা যায়, গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৮ পন্টুনের ওপর সজোরে আছড়ে পড়ে। এতে গ্যাংওয়ের ছাউনি ভেঙে যায়। নদীতে পড়ে যায় পন্টুন রক্ষাকারী দুটি এসপাট (খাম্বা)।এ ঘটনায় আহত পন্টুনকর্মী দেলোয়ার হোসেন জানান, লঞ্চের আঘাতে পন্টুনের প্রায় আট ফুট জায়গা দুমড়ে-মুচড়ে গেছে। প্রায় পাঁচ ফুট জায়গা নিয়ে উল্টে গেছে লঞ্চ বাঁধার দুটি মঠ।বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ জানান, এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার চেয়েও বড় সমস্যা হচ্ছে, ঈদের আগে লঞ্চঘাট প্রায় আধা কিলোমিটার দূরে সরিয়ে নিতে হবে এ কারণে। এতে ঈদের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হবে।