বরিশালে শতাধিক যাত্রীসহ ট্রলারডুবি দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা চরফ্যাশন থেকে শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি ট্রলার গত বুধবার বরিশাল সদরের লাহারহাট ফেরিঘাটে ডুবে গেছে। এতে আবদুল ওদুদ মৃধা (৭০) ও লুৎফুর রহমান (৬৮) নামে দুজন প্রাণ হারিয়েছেন। তাঁদের বাড়ি চরফ্যাশনের নজরুলনগরের হরিষগঞ্জ গ্রামে।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, ট্রলারটি বাবুরহাট ঘাট থেকে ১০৫ জন যাত্রী নিয়ে চরমোনাইয়ের উদ্দেশে রওনা হয়েছিল। রাতে লাহারহাট ফেরিঘাটের কাছে কার্গোর ধাক্কায় ট্রলারটি কালাবদর নদীতে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও প্রাণ হারান ওদুদ মৃধা ও লুৎফুর রহমান।সিরাজগঞ্জে বাবা-ছেলের লাশ উদ্ধারসিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ বাবা ও ছেলের লাশ গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার যমুনার চর গোষাইবাড়ী ঘাট থেকে জ্বালানির খড়িসহ প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ওই নৌকা রওনা হলে সন্তোষা এলাকায় তলিয়ে যায়। এ সময় অন্য যাত্রীদের উদ্ধার করা হলেও মোশারফ হোসেন ও তাঁর ছেলে ওয়ালিদ নিখোঁজ ছিলেন। নদীর ভাটিতে জামিরতা গ্রামের কাছে এলাকাবাসী তাঁদের লাশ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাঁদের আত্মীয়রা লাশ শনাক্ত করে।