বরিশালে শিক্ষক ও শিক্ষার্থীদের বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিতর্ক আমাকে সৃজনশীল হতে সহযোগিতা করেছে। উপজেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে এসেছি। শিখেছি নতুন নতুন অনেক বিষয়। দেশের সব স্কুলে বিতর্কের চর্চা হওয়া দরকার। ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখবে বিতর্ক।’জীবনে প্রথম নিজ জেলার বাইরে বিভাগীয় পর্যায়ে বিতর্কে অংশ নেওয়া পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া স্যার সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জুনাইদা আমরিন এভাবেই তার অভিজ্ঞতার কথা বর্ণনা করে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত শিক্ষক প্রশিক্ষণ কলেজ মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে ওই বিতর্ক হয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় ‘যুক্তির আলোয়ে খুঁজি মানুষের মুক্তি’ শীর্ষক ওই বিতর্ক ইতিপূর্বে উপজেলা ও জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগের ২৫৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিভাগীয় পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন হয় খানপুরা মাধ্যমিক বিদ্যালয়।