বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত বন্ধ করা ও ছাত্রাবাস নির্মাণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মিছিল ও সড়ক অবরোধ করেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা কলেজের সামনের সিঅ্যান্ডবি সড়কে অবস্থান নেন। পরে পুলিশ এবং কলেজ প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ করার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
কলেজের চূড়ান্ত পর্বের শিক্ষার্থী স্বপন মজুমদার বলেন, গত রোববার স্থানীয় দুই বহিরাগত তরুণ ক্যাম্পাসে ঢুকে চূড়ান্ত পর্বের শিক্ষার্থী রেজাউল ইসলামের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা তাঁকে মারধর করে। এর প্রতিবাদে গতকাল শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।