বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল কোতোয়ালি থানার ওসিকে অপসারণসহ চার দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শুক্রবার মানববন্ধন করেছেন। গত বৃহম্পতিবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার জন্য তাঁরা ওসিকে দায়ী করে তাঁকে অপসারণের দাবি জানান।
গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জিলা স্কুলের পাশে ওই মানববন্ধন হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজুল ইসলাম, শামীম সিকদার, জহিরুল ইসলাম, জসিম উদ্দিন, মুরাদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।