বরিশালে সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব’ স্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা দেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী ভ্যাট সপ্তাহ উপলক্ষে ওই সম্মাননার আয়োজন করে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগ বরিশাল।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের অভিজাত একটি হোটেলের হল রুমে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে ১০ জনকে সম্মাননা জানানো হয়।
খুলনা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার কে এম অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (মূসক গোয়েন্দা ও নিরীক্ষা) সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন, ডিজিডিএফআইয়ের পরিচালক কর্নেল মো. মিজানুর রহমান, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. জাহিদ হাছান, বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার সভাপতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের ১০ জন সেরা ভ্যাটদাতাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।