বরিশালে সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ আয়ের অভিযোগে বরিশালের সাবেক সুপারিনটেন্ডেন্ট অব কাস্টমস এক্সাইস অ্যান্ড ভ্যাট মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এইচ রহমতউল্লাহ গত শনিবার সন্ধ্যায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন।এজাহারে উল্লেখ করা হয়েছে, শাহাদাত হোসেন নিজের ও স্ত্রী-সন্তানের নামে তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭২ লাখ ৫৮ হাজার ৪৫৩ টাকার সমমূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েও দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন।মামলার বাদী দুদকের সহকারী পরিচালক এ এইচ রহমতউল্লাহ প্রথম আলোকে জানান, দুদকই মামলাটি তদন্ত করবে।