বরিশালে সোনার দোকানের মালিকের বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের সদর রোড এলাকায় শুভ জুয়েলার্স নামে সোনার গয়না বিক্রির দোকানের মালিকের বাড়িতে গতকাল শনিবার ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় দোকানমালিক জয়দেব দে (৪৫) আহত হন। জয়দেব দে জানান, তাঁদের বাড়ির নিচতলায় শুভ জুয়েলার্সের বিক্রয় ও বিপণনকেন্দ্র। রাতে নিরাপত্তার জন্য দোকানে থাকা স্বর্ণালংকার বাসায় নিয়ে আসা হয়। সকাল ছয়টায় ছোট ভাই দীলিপ দে তাঁর স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হন। এ সময় গেট খোলা থাকায় পাঁচজন ডাকাত তিন তলায় তাঁর কক্ষে ঢুকে তাঁকে মারধর করে। একপর্যায়ে ডাকাতেরা চাবি নিয়ে সিন্ধুক খুলে স্বর্ণালংকার নিয়ে যায়। জয়দেব দাবি করেন, ডাকাতেরা প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান বলেন, ‘ডাকাতির ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জুয়েলার্সের মালিকেরা প্রাথমিকভাবে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার লুট হওয়ার কথা বলেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।’