বরিশালে স্কুলছাত্রীর গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের গোরস্থান রোড এলাকার একটি বাসা থেকে গতকাল শুক্রবার দুপুরে এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কেয়া আক্তার (১২) নামের ওই ছাত্রী নগরের চৌমাথা এলাকার সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।কেয়ার বাবা আবু বক্কর সিদ্দিকের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর একটার সময় পুতুলকে ভাত রান্না করতে রেখে জুমার নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষে বাসায় এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙে দেখতে পান, ঘরের চৌকাঠের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে কেয়া। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কেয়ার মৃতদেহ উদ্ধার করে। বারিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।