বরিশালে স্কুলছাত্রীর মৃত্যুর চার দিন পর মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক স্কুলছাত্রীর মৃত্যুর চার দিন পর গতকাল শনিবার দুই চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত আনারকলি আক্তারের বাবা মোহামঞ্চদ আলী বরিশাল কোতোয়ালি মডেল থানায় চিকিৎসক জি এম নাজিমুল হক, মাহবুবুর রহমানসহ ওই সাতজনের বিরুদ্ধে এ মামলা করেন। আনারকলি সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।বরিশাল কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।