বরিশালে স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদী উপজেলায় স্ত্রী নার্গিস বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগে কাইউম খানকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার তেরোচর গ্রামে গত বুধবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুলাদী থানা সূত্রে জানা যায়, তেরোচর গ্রামে মুলাদী খাদ্যগুদামের সরদার মো. শাহজাহানের সঙ্গে নার্গিস বেগমের অনৈতিক সম্পর্ক জানাজানি হলে গত বুধবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা কাঠ দিয়ে দিয়ে কাইউম স্ত্রী নার্গিসের মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।ঘটনার পরদিন নার্গিসের বাবা ইউনুস সরদার কাইউম ও শাহজাহানের নামে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, কাইউম তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহজাহান পলাতক রয়েছেন।